জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা মো. জুবায়েদ হোসেনকে হত্যার সময় তার ছাত্রী বর্ষা সামনে ছিলেন। এসময় তিনি জুবায়েদ হত্যার সময় বলে তুমি না সরলে মাহির আমাকে পাবে না।
মঙ্গলবার (২১ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেলে প্রেস ব্রিফিংয়ে এইসব তথ্য তুলে ধরা হয়।
প্রেস ব্রিফিংয়ে বলা হয়, জুবায়েদের সঙ্গে ছাত্রী বর্ষার ৩ থেকে ৪ মাসের মতো প্রেমের সম্পর্ক ছিল। বর্ষার মাহিরের সঙ্গে ৯ বছরের প্রেমের সম্পর্ক ছিল। এইগুলা বয়ফ্রেন্ড মাহির জেনে যায়। পরবর্তীতে মাহিরের সঙ্গে মিলে সেপ্টেম্বর ২৬ তারিখে খুনের পরিকল্পনা করে।
