গাছে ঝুলেছিল কাঠমিস্ত্রীর অর্ধগলিত মরদেহ 

আপডেট : ২২ অক্টোবর ২০২৫, ১১:৫৫ পিএম

ফেনীর পরশুরাম পৌর এলাকার বাউরখুমা সীমান্তবর্তী গুচ্ছগ্রামের কবরস্থানে গাছের ডালের সঙ্গে একটি অর্ধগলিত মরদেহ ঝুলতে দেখেন স্থানীয়রা। ওই ব্যক্তির নাম মো. সোলেমান (৪৫), তিনি পেশায় কাঠমিস্ত্রী ছিলেন। সোলেমান পৌর এলাকার বাউরখুমা গ্রামের নুরুল ইসলামের ছেলে।

বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় সোলেমানের লাশ ঝুলতে দেখে স্থানীয় লোকজন পরশুরাম থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান জানান, বুধবার সন্ধ্যার দিকে কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় দুর্গন্ধ পেয়ে কবরস্থানের ভিতরের দিকে গিয়ে দেখেন একটি মরদেহ গাছের ডালের সাথে ঝুলে আছে। লাশ পঁচে গলে যাওয়ায় প্রথমে চিনতে না পেরে গ্রামের লোকজনকে খবর দিলে লোকজন ঘটনাস্থলে গিয়ে কাঠমিস্ত্রি সোলেমানের মরদেহ বলে সনাক্ত করে।

আব্দুর রহমান আরো জানান, ধারণা করা হচ্ছে ৪-৫ দিন আগে তিনিগাছের ডালের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

পরশুরাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি গাছের ডালের সাথে ঝুলে আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত