বিরাট কোহলি কি তবে সত্যিই ক্যারিয়ারের শেষ দেখে ফেললেন? ২২৪ দিন পর ওয়ানডেতে ফিরে এখন পর্যন্ত একটি রানও করতে পারেননি। অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থের পর অ্যাডিলেডেও শূন্য রানে আউট হয়েছেন। অখ্যাত জেভিয়ার বার্টলেটের বল ব্যাটে লাগাতে পারেননি। বর্ণাঢ্য ওয়ানডে ক্যারিয়ারে এই প্রথমবার তিনি পর পর দুই ম্যাচে শূন্য রানে আউট হলেন।
আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে কোহলি খেলেছেন মাত্র ৪ বল। জেভিয়ার বার্টলেটের ভেতরে ঢোকা একটি বল ব্যাটে লাগাতে পারেননি। বল গিয়ে লাগে প্যাডের মাঝে। আম্পায়ার সঙ্গে সঙ্গে আউট দেন। রোহিতের সঙ্গে কথা বলে আর রিভিউ নেননি। তিনি যখন ড্রেসিংরুমে ফিরছিলেন, তখন অ্যাডিলেডের দর্শকেরা উঠে দাঁড়িয়ে হাততালি দেন। তাদের দিকে গ্লাভস তুলে ‘গুডবাই’ জানান কোহলি।
এই ঘটনায় তার অবসর জল্পনা আরও বেড়ে গেল। অ্যাডিলেড কোহলির অন্যতম প্রিয় মাঠ। এই মাঠে তিনি ৯৭৫ রান করেছেন। অথচ, আজ তাকে মাঠ ছাড়তে হলো মাথা নিচু করে। তিনি স্পষ্ট বুঝতে পারছিলেন, অস্ট্রেলিয়ার মাটিতে তার আর একটিই ইনিংস বাকি। এরপর আর অস্ট্রেলিয়ার মাটিতে হয়তো আর খেলা হবে না। এখন প্রশ্ন হলো, এই সিরিজের পর কি আর ভারতের জার্সিতে খেলার সুযোগ পাবেন কোহলি?
সেঞ্চুরির দুয়ারে গিয়ে ফিরলেন সৌম্য-সাইফ
সৌম্য-সাইফের বিস্ফোরক ব্যাটিংয়ে মিরপুরে ১০ বছর পর শতরানের জুটি