দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র নির্বাচন-২০২৫ এর ভোটার আইডি কার্ড সংশোধনের তারিখ আগামী ২৯ অক্টোবর বুধবার বিকাল ৪.০০ টা পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
ইতোমধ্যে যে সকল প্রতিষ্ঠান ভোটার আইডি কার্ড সংগ্রহ করেনি তাদের উল্লেখিত সময়ের মধ্যে স্ব-স্ব প্রতিষ্ঠানের হালনাগাদ অরিজিনাল সার্টিফিকেট প্রদর্শনপূর্বক আইডি কার্ড সংগ্রহ করার জন্য অনুরোধ চেম্বার থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।।
২৯ অক্টোবর এর পর ভোটার আইডি কার্ড সংশোধনের জন্য আবেদন গ্রহণ করা হবে না এতে উল্লেখ করা হয়।
চেম্বার সূত্র জানায়, আগামী ১ নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে ভোটার আইডি কার্ড প্রদর্শন ব্যতীত ভোট প্রদানের সুযোগ থাকবে না।
