সিরাজগঞ্জের তাড়াশের মহিষলুটি বাজারে সড়ক দুর্ঘটনা ও কড্ডার মোড়ে ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার পৃথক সময়ে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ঢাকা-রাজশাহী মহাসড়কের ওপর বাসের ধাক্কায় পিকআপ ভ্যান উল্টে নায়েব আলী প্রামানিক (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন। নিহত নায়েব আলী প্রামানিক তাড়াশ উপজেলার দেবীপুর গ্রামের মৃত রব্বান প্রামানিকের ছেলে।
এ বিষয়ে হাটিকুমরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, এদিন সকাল সাড়ে ৭টার দিকে তাড়াশ উপজেলার মহিষলুটি বাজারে দ্রুতগামী হানিফ এন্টারপ্রাইজের একটি বাস পেছন থেকে একটি পিকআপ ভ্যানকে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় পিকআপ ভ্যানের নীচে চাপা পড়ে পথচারী নায়েব আলী মারা যান।
এদিকে কড্ডার মোড়ে ঢাকা-ঈশ্বরদী রেলপথে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা (৫০) এক ব্যক্তি মারা গেছে। এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক আবু সাঈদ জানান, সিরাজগঞ্জের কড্ডা এলাকায় ব্রিজের ওপর ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি মারা যান। তার বয়স আনুমানিক ৫০ বছর। ধারণা করা হচ্ছে রাতের কোনও এক সময় তিনি ট্রেনের নিচে কাটা পড়েছেন। খবর পেয়ে দুপুরে জিআরপি থানা পুলিশ লাশ উদ্ধার করে।
মাজার-খানকা কমিশন গঠনের দাবি নাসীরুদ্দীন পাটোয়ারীর
খুলনায় কালভার্টের নিচ থেকে যুবকের মরদেহ উদ্ধার