সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে ব্যক্তি নিহত

আপডেট : ২৫ অক্টোবর ২০২৫, ০৭:০৪ পিএম

সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। তার বয়স অনুমানিক ৫০ বছর। শনিবার (২৬ অক্টোবর) সকালে কড্ডার মোড়ে ঢাকা-ঈশ্বেরদী রেলপথ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

শুক্রবার (২৪ অক্টোবর) রাতে কোনো এক সময় এ দুর্ঘটনা ঘটে।  

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই)  আবু সাঈদ জানান, সিরাজগঞ্জের কড্ডা এলাকায় ঢাকা-ঈশ্বরদী রেলপথের ব্রিজের ওপর ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হন। ধারণা করা হচ্ছে রাতের কোন এক সময় তিনি ট্রেনের নিচে কাটা পড়েছে। খবর পেয়ে শনিবার দুপুরে জিআরপি থানা পুলিশ  মরদেহ উদ্ধার করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত