মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান আতা মানিকগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে গণসংযোগ করছেন। শনিবার দিনব্যাপী মানিকগঞ্জের সদর উপজেলার পুটাইল বাজার, ঘোস্তা বাজারসহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন তিনি।
তিনি বলেন, আগামী নির্বাচনে তরুণদের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করতে হবে। এতে দেশের শৃঙ্খলা ফিরে আসবে এবং রাষ্ট্রের উন্নয়নের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আতাউর রহমান আতা বলেন, বিগত ১৬ বছর আওয়ামী দুঃশাসনের সময় মামলা-হামলা, জেল-জুলুম অত্যাচার নির্যাতনের শিকার হয়েছি। দলের মধ্যে ঘাপটি থাকা আওয়ামী দোসরদের কোনো কর্মসূচি ও আন্দোলন সংগ্রামে দেখা যায়নি। তারা আতাঁত করে সুবিধা ভোগ করেছেন। শেখ হাসিনার পতনের পর তারা মনোনয়নের জন্য ঘুরে বেড়াচ্ছেন। বিগত ১৬ বছরে ঐসব বড় বড় নেতাদের নামে কোন মামলা হয়নি।
এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ সদর উপজেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম, সাবেক যুবদলের সহ-সভাপতি আনিসুর রহমান, জাগীর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমান নয়ন মিয়া, সদর উপজেলা কৃষকদলের সাবেক আহবায়ক আব্দুর রাজ্জাক মিয়া ও সদর উপজেলা কৃষক দলের সাবেক সদস্য সচিব মো. পল্টু মিয়া, জেলা বিএনপি নেতা আবুল কালাম আজাদ, ফরিদুজ্জামান ফরিদ, সাবেক সদস্য মোহাম্মদ আইয়ুব আলী, বালিয়াটি ইউনিয়ন বিএনপি নেতা মো. হাবিবুর রহমান, সদর থানা সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আসলাম উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান মিঠু, জেলা শ্রমিক দল নেতা মো. টিপু মিয়া, যুবদল নেতা বাবু মিয়া, সাবেক মানিকগঞ্জ জেলা ছাত্রদল নেতা মাহফুজুর রহমান রবিন ও সাটুরিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোহাম্মদ ইমরান হোসাইন, এবং ছাত্রদল নেতা মোহাম্মদ নজরুল ইসলাম ও সাকিব প্রমুখ।
