পটিয়ায় ডাকাত দলের ২ সদস্য গ্রেপ্তার

আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, ০৯:৫৫ এএম

চট্টগ্রামের পটিয়ায় দুর্ধর্ষ ডাকাত ও ছিনতাই দলের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

রবিবার (২৬ অক্টোবর) রাতে পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান, পুলিশ পরিদর্শক (তদন্ত) যুযুৎসা যশ চাকমা, এসআই প্রদীপ চন্দ্র দে, এসআই মাহবুবুর রহমান, এএসআই মো. হাবিবুর রহমান, এএসআই মো. নাঈম হোসেন সহ পুলিশের একটি টিম পটিয়া ও চন্দনাইশ থানা এলাকার বিভিন্ন স্থানে ব্যাপক অভিযান চালায়। পরে স্মাইল ফুড প্রোডাকস লিমিটেড কোম্পানির ১৩৬৪ লিটার সয়াবিন তেলসহ মিনি কাভারভ্যান ছিনতাইয়ের ঘটনায় জড়িত একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি এবং আন্তজেলা দুর্ধর্ষ ডাকাত ও ছিনতাই দলের সদস্য বেলখাইন এলাকার আব্দুল মান্নান এবং মালেকের ছেলে মো. আবুল বশর হাসান (২৮) ও দক্ষিণ হুলাইন (ছগির পেস্কারের বাড়ি) এলাকার আব্দুল খালেকের ছেলে মো. নাঈম উদ্দিন (২৩) কে গ্রেপ্তার করা হয়। 

পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান জানান, তারা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের আন্তঃজেলা ডাকাত ও ছিনতাই দলের সদস্য। তাদের 
বিরুদ্ধে চুরি, ছিনতাইসহ মোট ১২টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। ইতোপূর্বে উক্ত ছিনতাইয়ের ঘটনায় জড়িত একজন আসামিকে গ্রেপ্তার পূর্বক ছিনতাই হওয়া মিনি কাভার ভ্যান (যার রেজিঃ নং-চট্ট মেট্রো-ম-১১-১৩৩৫) এবং ১৩৫২ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত