নতুন ভারতীয় বাংলা সিনেমা ‘শিকড়’-এর শুটিং করতে বেশ কয়েকদিন ধরেই পশ্চিমবঙ্গে রয়েছেন বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরী। অন্যদিকে বাংলাদেশের তরুণ অভিনেত্রী তাসনিয়া ফারিণও রয়েছেন কলকাতায়। সেখানকার বিভিন্ন চলচ্চিত্র নির্মাতা ও অভিনয়শিল্পীর সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন ফারিণ। ঢাকার এই দুই তারকাকেই আমন্ত্রণ জানিয়ছিলেন ‘টলিউড কুইন’ কোয়েল মল্লিক।
আমন্ত্রণ সাড়া দিয়ে সেখানকার ‘স্বার্থপর’ ছবির বিশেষ প্রদর্শনীতে হাজির হয়েছিলেন চঞ্চল চৌধুরী ও তাসনিয়া ফারিণ। শুধু প্রিমিয়ারে নয়-দু’জনকে একসঙ্গে দেখা গেছে কলকাতার বিভিন্ন জায়গায়; কখনও কফিশপে, কখনও স্টুডিওপাড়ার গলিতে। ফলে সামাজিকমাধ্যমে উঠেছে প্রশ্ন—এ কি নিছক কাকতালীয়, নাকি আসছে কোনো বড় চমক?
ঝিনাইদহে ৫ দাবিতে জামায়াতের বিক্ষোভ