হালাল সনদ বিষয়ে পাকিস্তানের সঙ্গে সমঝোতা

আপডেট : ২৮ অক্টোবর ২০২৫, ১২:২৫ এএম

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) এবং পাকিস্তানের হালাল অথরিটির (পিএইচএ) সনদ থাকলে সেসব পণ্য দুই দেশের বাজারে বিনা পরীক্ষায় প্রবেশ করতে পারবে। গতকাল সোমবার বিএসটিআই ও পাকিস্তানের পিএইচএর মধ্যে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হয়। জাতীয় মান প্রণয়নে দুই দেশের মধ্যে সহযোগিতার বিষয়টি প্রাধান্য দিয়ে এ সমঝোতা স্মারক সই হয়।

শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে বাংলাদেশ পাকিস্তানের যৌথ অর্থনৈতিক কমিশনের নবম বৈঠকে এ সমঝোতা স্মারক সই হয়। বাংলাদেশের পক্ষে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাকসুরা নূর এনডিসি ও পাকিস্তানের পক্ষে বাংলাদেশে নিয়োজিত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার সমঝোতা স্মারকে সই করেন। অনুষ্ঠানে জানানো হয়, এটি উভয় দেশের মধ্য বাণিজ্য সম্পর্ক জোরদার করার একটি প্রচেষ্টা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত