চাঁদা না দেওয়ায় ঠিকাদারকে হত্যা চেষ্টার প্রতিবাদ

সোনারগাঁয়ে সড়ক অবরোধ

আপডেট : ২৮ অক্টোবর ২০২৫, ১২:৩২ এএম

দেশ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চাঁদা না দেওয়ায় হত্যাচেষ্টার প্রতিবাদে সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় এলাকাবাসী।

গতকাল সোমবার বিকেলে উপজেলার মীরেরটেক এলাকায় মদনপুর-গাজীপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

মানববন্ধনে ভুক্তভোগী ঠিকাদার কামরুজ্জামান বলেন, তিনি উপজেলার মীরেরটেক বাজার থেকে সাদিপুর রাস্তা মেরামতের কাজ পান। পরে কাজ করতে গেলে স্থানীয় গোলজার হোসেনের নেতৃত্বে আওলাদ, বাবু, সোহাগ, আল আমিনসহ ১০-১২ জনের একদল সন্ত্রাসী তার কাছে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় গত বৃহস্পতিবার তার ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে তাকে হত্যার চেষ্টা চালায়। সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান জানান, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত