নেপাল যাচ্ছেন অধ্যাপক ডা. এম এ শাকুর, বন্ধ থাকবে চেম্বার

আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, ০৩:৪৯ পিএম

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিভাগের চেয়ারম্যান এবং ধানমন্ডির ইবনে সিনা পেইন সেন্টারের চিফ কনসালট্যান্ট অধ্যাপক ডা. এম এ শাকুর নেপাল সফরে গেছেন।

তিনি কাঠমান্ডুর স্পাইনাল কর্ড ইনজুরি সেন্টারে ফরেন ফ্যাকাল্টি হিসেবে দুটি লেকচার প্রদান করবেন।

এই সফরের কারণে অধ্যাপক শাকুরের ধানমন্ডি চেম্বার ২৯ অক্টোবর থেকে ৪ নভেম্বর ২০২৫ পর্যন্ত বন্ধ থাকবে। তিনি ৫ নভেম্বর ২০২৫ তারিখে চেম্বারে পুনরায় রোগী দেখবেন বলে জানানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত