বিএইচবিএফসি-তে গণশুনানী অনুষ্ঠিত

আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, ০৬:৫৩ পিএম

বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি)-এর সদর দফতরে প্রতিষ্ঠানটির চলমান গ্রাহক সেবা পক্ষে অন্যতম কর্মসূচি হিসেবে এক গণশুনানী বুধবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত হয়। তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপনের অংশ হিসেবে চলমান এ সেবা পক্ষের গণশুনানী অনুষ্ঠানে বিএইচবিএফসি’র ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল মান্নান সভাপতিত্ব করেন। উপব্যবস্থাপনা পরিচালক মো. নূর আলম সরদারসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এসময় সভা কক্ষে উপস্থিত ছিলেন।  

বিএইচবিএফসি’র সকল জোনাল ও শাখা ব্যবস্থাপক ভার্চুয়ালি এ সভায় সংযুক্ত ছিলেন। প্রতিটি শাখা অফিস থেকে উল্লেখযোগ্য সংখ্যক অংশীজন এ শুনানী অনুষ্ঠানে মুক্ত হয়ে বিভিন্ন বিষয়ে কর্তৃপক্ষের সাথে সরাসরি কথা বলেন। মো. আব্দুল মান্নান অংশীজনদের সকল প্রশ্নের জবাব প্রদান করেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত