দিনাজপুরের হাকিমপুরের হিলিতে উপজেলা সাবরেজিস্ট্রার অফিসে দীর্ঘ আটবছর ধরে পড়ে থাকা দাবি বিহীন এক হাজার দলিল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলা সাবরেজিস্ট্রার কার্যালয়ের সামনে উপজেলা সাব রেজিস্ট্রার নাজমুল হকের উপস্থিতিতে দলিলগুলো পুড়ানো হয়।
তিনি জানান, নিবন্ধন আইন ১৯০৮ এর অধিন কিছু দাবি বিহীন দলিল আছে। আমাদের আইনে বিধান অনুযায়ী দুই বছরের অধিক সময়ে যদি নিবন্ধন অফিসে দাবি বিহীন দলিলগুলো পড়ে থাকে এর মালিক সেগুলো সংগ্রহ না করে সেক্ষেত্রে ধ্বংসের নির্দেশনা রয়েছে। অধিদপ্তরের সেই নির্দেশনা অনুযায়ি ২০১১ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত যেসব দলিল দাবী বিহীন অবস্থায় পড়ে রয়েছে। গ্রাহকরা যেসব দলিল উত্তোলন করেননি এমন এক হাজার দলিল আজকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে। এর মধ্যে কিছু সংখ্যক দলিলের মালিক এসেছিলেন তাদেরকে সেগুলো সরবরাহ করা হয়েছে।
এসময় উপজেলা সাব রেজিস্ট্রারের সঙ্গে দলিল লেখকরা উপস্থিত ছিলেন।
