ব্যাটিংয়ে বাংলাদেশ; শামীম-হৃদয় বাদ পড়লেও টিকে গেলেন জাকের

আপডেট : ৩১ অক্টোবর ২০২৫, ০৫:৫৪ পিএম

ওয়েস্ট ইন্ডিজের কাছে টানা দুই ম্যাচ হেরে ইতোমধ্যেই টি-টোয়েন্টি সিরিজ খুঁইয়েছে বাংলাদেশ। আজ শুক্রবার শেষ ম্যাচ হারলেই পেতে হবে হোয়াইটওয়াশ হওয়ার লজ্জা। মান বাঁচানোর এই লড়াইয়ে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নিলেন লিটন কুমার দাস। সিরিজে প্রথমবারের মতো টসে জিতেছেন বাংলাদেশ অধিনায়ক।

বাংলাদেশ দলে পরিবর্তন চারটি। সর্বশেষ ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন বাজে ব্যাটিং করা শামীম হোসেন পাটোয়ারী এবং তাওহীদ হৃদয়। এছাড়া বিশ্রাম দেওয়া হয়েছে দুই পেসার মোস্তাফিজুর রহমান এবং তানজিম হাসান সাকিবকে। এই চার জনের বদলে দলে এসেছেন পারভেজ হোসেন ইমন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান এবং শরীফুল ইসলাম।

অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ দলেও আছে তিন পরিবর্তন। সিরিজ নিশ্চিত হওয়ায় তারা অধিনায়ক শাই হোপ, শারফেইন রাদারফোর্ড এবং জেডেন সিলসকে বিশ্রাম দিয়েছে। তাদের জায়গায় দলে এসেছেন আমির জাঙ্গু, গুডাকেশ মোটি এবং আকিম অগাস্ট। এই ম্যাচের নেতৃত্বে থাকবেন রোস্টন চেজ।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, নুরুল হাসান, জাকের আলী, তাসকিন আহমেদ, মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ ও শরীফুল ইসলাম।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্র্যান্ডন কিং, আলিক আথানাজ, আকিম অগাস্ট, রোস্টন চেজ (অধিনায়ক), আমির জাঙ্গু (উইকেটকিপার), রোভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, গুডাকেশ মোটি, রোমারিও শেফার্ড, আকিল হোসেন, খারি পিয়েরে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত