রোটারি ক্লাব অব চিটাগং মেরিন সিটির নবম চার্টার দিবস অনুষ্ঠিত

আপডেট : ০১ নভেম্বর ২০২৫, ০৯:৪৫ পিএম

রোটারি ক্লাব অব চিটাগং মেরিন সিটির নবম চার্টার দিবস অনুষ্ঠিত হয়েছে ন্যাশনাল মেরিটাইমে ইন্সটিটিউট, চট্টগ্রামে। প্রোগ্রাম চেয়ার করেছেন রোটারিয়ান ক্যাপ্টেন আতাউর রহমান পিএইচএফ, ক্লাব সভাপতি রোটারিয়ান তাহিয়া কবির এবং রোটারিয়ান মো. আরিফুল ইসলামের নেতৃত্বে সফলভাবে অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 

প্রোগ্রামের প্রধান অতিথি ছিলেন রোটারিয়ান পিডিজি মো. আব্দুল আওয়াল পিএইচএফ ডি এমডি এবং বিশেষ অতিথি ছিলেন রোটারিয়ান পিডিজি আব্দুল আহাদ পিএইচএফ ডি এমডি এবং রোটারিয়ান পিডিজি এম আতাউর রহমান পীর এমপিএইচএফ এমসি। 

এছাড়াও অনুষ্ঠানে রিপসা টিমের কো-অর্ডিনেটর  পিপি রোটারিয়ান ফেরদৌস আরা বেগম পিএইচএফ, পিপি রোটারিয়ান সালমা রহমান মনি পিএইচএফ, পিপি রোটারিয়ান রেজাউল করিম রেজা এমপিএইচএফ, পিপি রোটারিয়ান মো. মনিরুজ্জামান এমপিএইচএফ সহ বিভিন্ন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সকলের উপস্থিতিতে ক্লাবের বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি ২টি সামাজিক কার্যক্রম পরিচালনা হয়েছে। যেখানে মুক্তিযোদ্ধা বসতি নগর স্কুলে সাবলম্বী প্রজেক্টের অধীনে দুইটি সেলাই মেশিন এবং সিলিং ফ্যান প্রদান করা হয়; এর পাশাপাশি আরও একটি চিকিৎসা সেবা প্রদানের উদ্দেশ্যে হোস্ট ক্লাব রোটারি ক্লাব অব চিটাগং মেরিন সিটির সাথে কো-হোস্ট হিসেবে রোটারি ক্লাব অব চিটাগং ইস্ট এবং রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগং এর যৌথ উদ্যোগে প্রায় এক লক্ষ টাকা প্রদান করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত