জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সাথে আজ এক বৈঠকে বসবে।
আজ রবিবার (২ নভেম্বর) বিকেল তিনটায় নির্বাচন কমিশন ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
শনিবার রাতে এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মিডিয়া সেলের সদস্য খান মুহাম্মদ মুরসালীন এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বৈঠকে এনসিপির পক্ষ থেকে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক ও পলিসি ও রিসার্চ লিড খালেদ সাইফুল্লাহ এবং যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসা উপস্থিত থাকবেন।
