টিম ডেভিডের ১২৯ মিটারের ছক্কা, সবচেয়ে লম্বা ছক্কা কে মেরেছিল 

আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ০৭:৩০ পিএম

হোবাটে ভারত–অস্ট্রেলিয়া তৃতীয় টি-টোয়েন্টিতে এক অসাধারণ দৃশ্যের জন্ম দিলেন টিম ডেভিড। অক্ষর প্যাটেলের বলে এক ঝলকেই যেন শক্তি ও টাইমিংয়ের নিখুঁত উদাহরণ তৈরি করলেন তিনি—ছক্কাটি উড়ে গেল ১২৯ মিটার দূর পর্যন্ত!

বেলারিভ ওভালে রবিবার ব্যাট হাতে নামেন তিন নম্বরে, আর ক্রিজে নামার পর থেকেই ছিলেন বিধ্বংসী মেজাজে। মাত্র ৩৮ বলে ৭৪ রানের ইনিংসে হাঁকান পাঁচটি ছক্কা ও আটটি চার। তবে ম্যাচের সবচেয়ে আলোচিত মুহূর্তটি আসে ষষ্ঠ ওভারের চতুর্থ বলে—অক্ষরের ডেলিভারিটা এগিয়ে এসে ব্যাটের মাঝখান দিয়ে তুলে মারেন ডেভিড, “নিনজা স্টেডিয়াম”-এর ছাদের বিজ্ঞাপনবোর্ডে গিয়ে আঘাত করে।

;

দূরত্বের হিসেব করলে ডেভিডের এই ছক্কার চেয়েও লম্বা ছক্কা আছে দুটি। ২০১৩ সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তানের শাহিদ আফ্রিদি খেলেছিলেন তাঁর অন্যতম বিখ্যাত ইনিংসগুলোর একটি। সেই ম্যাচেই রায়ান ম্যাকলারেনের বলে আফ্রিদি এমন এক আকাশচুম্বী ছক্কা মারেন, যা স্টেডিয়ামের ছাদ পেরিয়ে গিয়েছিল। বলটি মাঠের বাইরে গিয়ে হারিয়ে যায় দৃষ্টির আড়ালে। পরে দূরত্ব মেপে বলা হয়—১৫৩ মিটার! 

গতি আর আগুনঝরা বোলিংয়ের জন্য বিখ্যাত ব্রেট লি ২০০৫ সালে সবাইকে চমকে দিয়েছিলেন একদম ভিন্ন ভূমিকায়। গাব্বায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ম্যাচে ড্যারেন পাওয়েলের একটি বলে তিনি যে ছক্কা মারেন, সেটি মেপে হয় ১৪৩ মিটার—যা টেস্ট ক্রিকেটের ইতিহাসে দীর্ঘতম ছক্কা হিসেবে মানা হয়। 

আন্তর্জাতিক ক্রিকেটে লম্বা ১০ ছক্কা 


      ব্যাটসম্যান                              দূরত্ব             প্রতিপক্ষ             ভেন্যু            সাল
১    শাহিদ আফ্রিদি (পাকিস্তান)           ১৫৩ মিটার   দক্ষিণ আফ্রিকা  জোহানেসবার্গ     ২০১৩ 
২    ব্রেট লি (অস্ট্রেলিয়া)                   ১৪৩ মিটার  ওয়েস্ট ইন্ডিজ   ব্রিসবেন            ২০০৫
৩    টিম ডেভিড (অস্ট্রেলিয়া)             ১৩০ মিটার   ভারত             হোবার্ট               ২০২৫
৪    মার্টিন গাপটিল (নিউজিল্যান্ড)      ১২৭ মিটার   দক্ষিণ আফ্রিকা  ওয়েলিংটন          ২০১২
৫    লিয়াম লিভিংস্টোন (ইংল্যান্ড)      ১২২ মিটার   পাকিস্তান          হেডিংলি              ২০২১
৬    কোরি অ্যান্ডারসন (নিউজিল্যান্ড)  ১২২ মিটার   ভারত              নেপিয়ার             ২০১৪
৭    যুবরাজ সিং (ভারত)                   ১১৯ মিটার   অস্ট্রেলিয়া       ডারবান               ২০০৭ 
৮    এমএস ধোনি (ভারত)                ১১৮ মিটার   নিউজিল্যান্ড     অকল্যান্ড            ২০০৯

×
সর্বশেষ সর্বাধিক পঠিত