ষাট বছরে পা রেখেছেন বলিউড বাদশা শাহরুখ খান। গতকাল ২ নভেম্বর দিনটি যেন ছিল শাহরুখময়। দেশি-বিদেশি তারকাদের পাশাপাশি রাজনৈতিক দলের নেতা ও ভক্তদের শুভেচ্ছায় সিক্ত হন তিনি। তাকে এক নজর দেখার জন্য অভিনেতার বাড়ির সামনে রাতভর বসে ছিলেন হাজার হাজার ভক্ত-অনুরাগী। কিন্ত প্রতিবার নিজ বাসভবন মান্নাতের বারান্দা থেকে হাত নেড়ে ভক্তদের ভালোবাসার জবাব দেন তিনি। কিন্তু এবার সেই আনন্দঘন মুহূর্ত দেখা যায়নি। নিরাপত্তাজনিত কারণে ভক্তদের সঙ্গে দেখা না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
প্রিয় তারকার দেখা না পেয়ে হতাশ হয়েই ফিরে গেলেন ভক্তরা। দেখা না করার কারণ জানিয়ে শাহরুখ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আমি এবার বাইরে এসে ভক্তদের সঙ্গে দেখা করতে পারব না। সবাইকে আমার আন্তরিক দুঃখ প্রকাশ করছি। তবে এটি মূলত সবার নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণের স্বার্থে নেওয়া সিদ্ধান্ত। দয়া করে বিষয়টি বুঝে নেবেন। বিশ্বাস করুন, আপনারা আমাকে দেখার জন্য যতোটা ব্যাকুল আমিও ততটাই।’তিনি আরও লেখেন, ‘আমি ভীষণভাবে মিস করব এই ভালোবাসার মুহূর্তগুলো। আপনাদের সঙ্গে দেখা হওয়ার অপেক্ষায় ছিলাম।’
যদিও অনেক ভক্ত হতাশা প্রকাশ করেছেন, তবু অনেকে শাহরুখের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। জন্মদিনে শাহরুখ খান তার ভক্তদের জন্য একটি বিশেষ উপহারও দিয়েছেন তার নতুন ছবি ‘কিং’-এর প্রথম ঝলক প্রকাশ করে। সেই টিজারে দেখা গেছে একদম নতুন লুকে শাহরুখকে। ছবিটিতে শাহরুখের সঙ্গে অভিনয় করছেন তার মেয়ে সুহানা খানও।
বিসিবির ইতিহাসে দ্বিতীয় নারী পরিচালক হলেন রুবাবা দৌলা
ঢাকা দক্ষিণ সিটির নতুন প্রশাসক মাহমুদুল হাসান