কুমিল্লায় বিএনপির মনোনয়ন পেলেন যারা

আপডেট : ০৩ নভেম্বর ২০২৫, ০৯:৪৮ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন। 

ঘোষণায় কুমিল্লা জেলার ১১টি আসনের মধ্যে ৯টি আসনের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। বাকি দুটি আসনের নাম পরে জানানো হবে বলে জানিয়েছে দলটি।

কুমিল্লার ঘোষিত আসনগুলোর প্রার্থীরা হলেন কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস): বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, কুমিল্লা-২ (হোমনা-মেঘনা): (পরে ঘোষণা হবে), কুমিল্লা-৩ (মুরাদনগর): সাবেক সংসদ সদস্য আলহাজ শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, কুমিল্লা-৪ (দেবিদ্বার): ইঞ্জিনিয়ার নজরুল আহসান মুন্সী, কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া): হাজী জসিম উদ্দিন, কুমিল্লা-৬ (সদর ও সদর দক্ষিণ): বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, কুমিল্লা-৭ (চান্দিনা): (পরে ঘোষণা হবে), কুমিল্লা-৮ (বরুড়া): কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন, কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ): বিএনপির কেন্দ্রীয় শিল্পবিষয়ক সম্পাদক মো. আবুল কালাম, কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই): সাবেক সংসদ সদস্য আবদুল গফুর ভুইয়া, কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম): চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা। 

বিএনপির ঘোষিত তালিকায় এবারও কুমিল্লার রাজনীতিতে প্রভাবশালী কয়েকজন নেতার অবস্থান নিশ্চিত হয়েছে। তবে কুমিল্লা-২ ও কুমিল্লা-৭ আসনের প্রার্থীদের নাম পরবর্তীতে ঘোষণা করা হবে বলে দলীয় সূত্র জানিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত