টেকনাফের মৎস্যঘেরের পাশে ব্রিজের নিচ থেকে ইউনুস সিকদার নামে এক বিএনপি নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৫ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকার আনোয়ারের মৎস্যঘেরের পাশের ব্রিজের নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
ইউনুস সিকদার উপজেলার সাবরাং ইউনিয়নের চান্দলীপাড়া এলাকার মোহাম্মদ কাশেমের ছেলে এবং আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ এর টেকনাফ উপজেলার আহ্বায়ক ও সাবরাং ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।
স্থানীয়রা জানান, সকালে মৎস্যঘেরের পাশে ব্রিজের নিচে একটি লাশ দেখতে পায়। শরীরে কোনো কাপড় ছিল না, পরনে প্যান্ট ছিল। শরীরে আঘাতের চিহ্ন আছে কিনা, তা দেখা যায়নি। খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। পরে পুলিশ মরদেহের সুরতহাল শেষে লাশ নিয়ে যায়।
টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) হিমেল রায় জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। তবে ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।
নিউইয়র্কের প্রথম জেন-জি ফার্স্ট লেডি রামা দুওয়াজি
মনির ভাইকে জেতাতে সব কিছু করব: সাক্কু