ঢাকা ওয়াসার বাস্তবায়নাধীন প্রকল্পের আওতায় প্যাকেজ-৩.১ (ডিস্ট্রিবিউশন রিইনফোর্সমেন্ট পাইপলাইন) কাজের জন্য প্রগতি সরণির সেকশন-ডি (নতুন বাজার থেকে রামপুরা ব্রিজ পর্যন্ত) অংশ এবং সেকশন-ই (নতুন বাজার থেকে কাকলী) অংশে পানির পাইপ লাইন স্থাপন কাজ বৃহস্পতিবার শুরু হচ্ছে। ফলে এই দুই সড়কে তীব্র যানজটের আশঙ্কা তৈরি হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) ঢাকা ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক ওয়াহিদুল ইসলাম মুরাদের সই করা এক গণবিজ্ঞপ্তিতে কাজ শুরুর তথ্য জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা ওয়াসার বাস্তবায়নাধীন ঢাকা এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই প্রকল্পের প্যাকেজ-৩.১ (ডিস্ট্রিবিউশন রিইনফোর্সমেন্ট পাইপলাইন) কাজের আওতায় প্রায় ২৪ কিলোমিটার দীর্ঘ বিভিন্ন ব্যাসের (১৬০০ থেকে ৫৬০ মিলি মিটার ব্যাসবিশিষ্ট) ডিআই এবং এইচডিপিই পাইপলাইন স্থাপন করা হবে। বৃহস্পতিবার থেকে প্যাকেজ-৩.১ এর সেকশন-ডি (প্রগতি সরণির নতুনবাজার থেকে রামপুরা ব্রিজ পর্যন্ত) এবং সেকশন-ই (নতুনবাজার থেকে কাকলী পর্যন্ত) অংশে পাইপলাইন স্থাপন কাজ শুরু হবে। সড়কে পাইপলাইন স্থাপনকালে সার্বক্ষণিক যানচলাচল অব্যাহত থাকবে। তবে কাজ চলাকালীন রামপুরা ব্রিজ থেকে পর্যায়ক্রমে ৪০০ মিটার দৈর্ঘ্যের পরপর সড়কের মিডিয়ান বরাবর উভয়পাশে ৩ মিটার করে দুই লেনে যান চলাচল বন্ধ থাকবে।
এ সময়ে এই পথে চলাচলরত সব জনসাধারণ ও পরিবহনকে যথেষ্ট সময় নিয়ে বের হওয়ার জন্য এবং প্রয়োজনে সম্ভাব্য বিকল্প সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি সাময়িক অসুবিধার জন্য ঢাকা ওয়াসার পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
রাকসু তহবিলের ২২ বছরের টাকার ‘হদিস নেই’
বগুড়ায় খালেদা জিয়া ও তারেক রহমানের ভূমিধ্বস বিজয় হবে