ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে রাজধানীতে বর্ণাঢ্য র্যালি করবে বিএনপি। আজ শুক্রবার দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিকেল ৪টায় এই র্যালি বের হবে। র্যালির আগে এক সংক্ষিপ্ত সমাবেশও করবে দলটি। এতে দলের সিনিয়র নেতারা অংশ নেবেন।
এদিকে বর্ণাঢ্য র্যালি উপলক্ষে ইতোমধ্যে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে বিএনপি ও সহযোগী অংশ সংগঠনের নেতাকর্মীরা নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হয়েছেন। তাদের হাতে শোভা পাচ্ছে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড। র্যালিটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে।
বিস্তারিত ভিডিওতে
