ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে রাজধানীতে বর্ণাঢ্য র্যালি বের করেছে বিএনপি। আজ শুক্রবার বিকেল ৪টা ১৫ মিনিটে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালিটি শুরু হয়। এতে বিভিন্নস্থান থেকে যোগ দিয়েছেন দলের হাজার হাজার নেতাকর্মী। এ ছাড়া র্যালিতে দলের সিনিয়র নেতারাও অংশ নিয়েছেন।
এর আগে শুক্রবার দুপুর থেকেই নয়াপল্টনে ঢল নামে বিএনপির নেতাকর্মীদের। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিকেল নাগাদ পুরো এলাকা পরিণত হয় জনসমুদ্রে। র্যালি পূর্ব আলোচনা সভাকে ঘিরে ব্যানার-ফেস্টুন আর স্লোগানে মুখর হয়ে ওঠে নয়াপল্টন চত্বর।
ঢাকার উত্তর ও দক্ষিণ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মীরা দলীয় পতাকা, প্ল্যাকার্ড, গাড়ি ও ট্রাকে সাজানো প্রদর্শনী নিয়ে যোগ দেন অনুষ্ঠানে।
বিস্তারিত ভিডিওতে
