রাজশাহী জেলার বাঘা, পাবনার আমিনপুর এবং ঈশ্বরদী ও কুষ্টিয়ার দৌলতপুর চরে কাকন বাহিনীর বিরুদ্ধে পুলিশ, র্যাব ও এপিবিএন সদস্যদের যৌথ অভিযান চলছে। পুলিশ এর নাম দিয়েছে ‘অপারেশন ফার্স্ট লাইট’।
রবিবার (৯ নভেম্বর) ভোর ৪টা থেকে এই অভিযান শুরু হয়।
সম্প্রতি সামন্য ব্যপারে কাকন বাহিনীর গুলি করা, মানুষ হত্যা, চরের বালু ও ফসল লুট, অপহরণ, চাঁদাবাজিসহ নানা অভিযোগের ঘটনায় এ অভিযান চলছে।
রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান জানান, অভিযানে ৫টি বিদেশি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশি অস্ত্র, মাদক ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এসময় কাকন বাহিনীর ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের বিভিন্ন ইউনিটের সমন্বয়ে গঠিত বিশেষ টিমের অভিযান ‘অপারেশন ফার্স্ট লাইটে’ ১২০০ সদস্য অংশ নেন।
উল্লেখ্য, গত ২৭ অক্টোবর চরে ফসল কাটাকে কেন্দ্র করে কাকন বাহিনীর গুলিতে ৩ জন কৃষক নিহত হন। এরপর রবিবার ভোরে এ অভিযান শুরু হয়।
