দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন প্রতিবন্ধী স্কুলের শিক্ষকরা

আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ১২:০০ পিএম

দেশের সব প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্তির দাবিতে শিক্ষক ও কর্মচারীরা টানা ১৫ দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন।

রবিবার (৯ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে তাদের শান্তিপূর্ণ অবস্থান লক্ষ্য করা গেছে। শিক্ষকেরা জানান, তাদের মূল দাবি হলো প্রতিবন্ধী বিদ্যালয়গুলোকে সরকারি স্বীকৃতি দেওয়া এবং এমপিওভুক্তির মাধ্যমে বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা।

শিক্ষকদের ৫ দফা দাবি হলো-

১. সব বিশেষ (অটিস্টিক ও প্রতিবন্ধী) বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্তি নিশ্চিত করা।
২. সব বিশেষ বিদ্যালয়ের প্রতিবন্ধী বান্ধব অবকাঠামো নিশ্চিত করা।
৩. বিশেষ শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি ৩,০০০ টাকা নিশ্চিত করা, পাশাপাশি মিডডে মিল, উচ্চ মানের শিক্ষাসামগ্রী, খেলাধুলার সরঞ্জাম ও থেরাপি সেন্টার বাস্তবায়ন করা।
৪. ছাত্র-ছাত্রীদের ভোকেশনাল শিক্ষা কারিকুলামের আওতায় কর্মসংস্থান ও পুনর্বাসন নিশ্চিত করা।
৫. চাকরির ক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য নির্ধারিত কোটা সুনিশ্চিত করা।

বিস্তারিত ভিডিওতে...

×
সর্বশেষ সর্বাধিক পঠিত