বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় ট্রলারসহ ১৩ জেলেকে উদ্ধার

আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ১২:৩৩ পিএম

বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় একটি মাছ ধরার ট্রলারসহ ১৩ জন জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী। শনিবার (৮ নভেম্বর) নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা শহীদ মহিবুল্লাহ’ তাদের উদ্ধার করে। 

বাংলাদেশ নৌবাহিনীর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বঙ্গোপসাগরে টহল চলাকালের সময় নোবাহিনীর সদস্যরা কুতুবদিয়া লাইট হাউজ হতে প্রায় ২০ মাইল দূরে ইঞ্জিন বিকল অবস্থায় গভীর সমুদ্রে একটি মাছধরা ট্রলার ভাসতে দেখে। ট্রলারে অবস্থানরত জেলেরা এ সময় নৌবাহিনীর জাহাজের দৃষ্টি আকর্ষণের জন্য আলো ও হাত দিয়ে সংকেত প্রদর্শন করে। নৌবাহিনী জাহাজ ‘বানৌজা শহীদ মহিবুল্লাহ’ সংকেত বুঝতে পেরে তাৎক্ষণিক বিপদগ্রস্ত জেলে ও ট্রলারের নিকট ছুটে যায় এবং তাদের উদ্ধার করে। উদ্ধারের পরপরই জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় ঔষধ, খাবার ও বিশুদ্ধ পানি প্রদান করা হয়। এরপর উদ্ধারকৃত জেলেদের ও মাছ ধরার ট্রলারটিকে নিরাপদে তীরে নিয়ে আসে। পরবর্তীতে তাদের পরিবার ও মালিক পক্ষের কাছে সকলকে হস্তান্তর করা হয়। 

জেলেরা জানায়, বৃহস্পতিবার (৬ নভেম্বর) ট্রলারটি ইঞ্জিন বিকল হয়ে তিনদিন যাবত মাঝ সমুদ্রে ভাসমান অবস্থায় ছিল। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত