সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আটক

আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ০৫:৩৮ পিএম

নাটোরের সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট শেখ মো. ওহিদুর রহমানকে আটক করেছে পুলিশ।

রবিবার (৯ নভেম্বর) সকালে সিংড়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

স্থানীয়রা জানান, রবিবার সকালে ওহিদুর রহমান সিংড়ায় তার নিজ বাসা থেকে বের হয়ে বাজারে কেনাকাটা করতে যান। এসময় তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

সিংড়া থানার ওসি মো. মমিনুজ্জামান বলেন, সকালে ওহিদুর রহমানকে আটক করে মামলার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত