নওগাঁয় প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবি

আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ১১:৪৬ পিএম

নওগাঁয় বিদ্যুতের হয়রানিমূলক প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছেন গ্রাহকরা। গতকাল রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এর আগে তাজের মোড়ে শহীদ মিনারে বিদ্যুৎ গ্রাহক স্বার্থ রক্ষা কমিটির ব্যানারে বিক্ষোভ সমাবেশ করেন আন্দোলনকারীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত