ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী হয়রানি ও দালালচক্রের দৌরাত্ম্য রোধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাসের নেতৃত্বে এই অভিযানে দালালচক্রের তিন সদস্যকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। যাদের জরিমানা করা হয়েছে তারা হলেন মমতা আক্তার, ফরিদুল ইসলাম, বিজয় কুমার সরকার। ফরিদুল ইসলাম ও বিজয় কুমার সরকারকে ৫ হাজার টাকা করে এবং মমতা আক্তারকে ১ হাজার টাকা জরিমানা করে করে ভ্রাম্যমাণ আদালত।
