বোয়ালমারীতে ঘুরতে গিয়ে প্রাণ গেল সৌদি প্রবাসীর

আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ০১:৪৬ পিএম

ফরিদপুরের বোয়ালমারীতে মোটরসাইকেল ও অটো ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আবু বক্কর (২২) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।

মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় বোয়ালমারীর পার্শ্ববর্তী মাগুরা জেলার মহম্মদপুর ব্রিজের নিকটে এ ঘটনা ঘটেছে।  

নিহত আবু বক্কর সৌদি প্রবাসী। তিনি বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের নয়ানীপাড়া গ্রামের বাসিন্দা। বারো দিন আগে তিনি সৌদি আরব থেকে দেশে এসেছেন। আহত তুহিন (২৩) তার ঘনিষ্ঠ বন্ধু বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে মোটরসাইকেলটি মহম্মদপুরের দিকে যাচ্ছিল। মহম্মদপুর ব্রিজের নিকট পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলের দুই আরোহী সড়কে ছিটকে পড়ে আহত হন। তাদের সঙ্গে সঙ্গে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে আবু বক্করের মৃত্যু হয়। অপর আহত তুহিন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত