বাসে আগুন দেয়ায় মামলা, আ.লীগ নেতা গ্রেপ্তার

আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ০৪:৫০ পিএম

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বাসে আগুন দেওয়ার ঘটনায় জড়িত পৌর আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার মো. আনোয়ার হোসেন (৪০) পৌর আওয়ামী লীগের ৯ নম্বর ওয়ার্ড শাখার সহ-সভাপতি।

মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, সোমবার (১০ নভেম্বর) দিবাগত গভীর রাতে ফুলবাড়িয়া উপজেলার ভালুকজান এলাকার একটি পেট্রোল পাম্পের সামনে আলম এশিয়া পরিবহন নামে একটি বাসে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। তখন বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক জুলহাস মিয়া (৩৫) দগ্ধ হয়ে মারা যান।

নিহত জুলহাস মিয়া স্থানীয় কৈয়ারচালা গ্রামের মো. সাজু মিয়ার ছেলে। ঘটনার পর ১১ নভেম্বর রাতে নিহতের বোন মোছা. ময়না আক্তার অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে ফুলবাড়িয়া থানায় মামলা করেন।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুকনুজ্জামান জানান, ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে বাসে আগুন দেওয়ার ঘটনায় আনোয়ার হোসেনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তাকে গ্রেপ্তার করা
হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত