ফিরছেন কীর্তি

আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ০২:০৭ এএম

‘রিভলভার রিতা’র মাধ্যমে আবারও বড় পর্দায় ফিরছেন তামিল অভিনেত্রী কীর্তি সুরেশ। কমেডি-ক্রাইম ঘরানার ছবি বহুল প্রত্যাশিত এই সিনেমার মুক্তির তারিখ এবং অফিশিয়াল পোস্টার সম্প্রতি উন্মোচন করা হয়েছে। যেখানে দেখা যায় চারজন ব্যক্তি বন্দুক তাক করে রেখেছেন কীর্তি সুরেশের দিকে। আর তিনি হাতে একটি গোলাপ নিয়ে হাসছেন। পোস্টারটি প্রকাশের পর এটি নেট দুনিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। ছবিটি আগামী ২৮ নভেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ছবিতে কীর্তির সঙ্গে আরও অভিনয়ে আছেন রাধিকা শরৎকুমার, রেডিন কিংসলে, মাইম গোপী, সেন্দ্রায়ণ এবং সুপার সুব্বারায়ণ।

এর আগে চলতি বছরের শুরুতে ছবির টিজার প্রকাশিত হয়। প্রাথমিকভাবে ‘রিভলভার রিতা’ মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছিল ২৭ আগস্ট। রিভলভার রিতার পর অভিনেত্রীর আরও একটি সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়। ইতিমধ্যে নির্মাতা ‘থোটাম : দ্য ডেমেসনে’ শিরোনামের এ ছবির নামও ইনস্টাগ্রামে ঘোষণা করেছেন। মালয়ালাম এই সিনেমায় কীর্তির বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করবেন অ্যান্টনি ভার্গিস। ছবির ঘোষণার পর থেকেই নেট দুনিয়ায় ভক্তদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। কেউ মন্তব্য করেছেন, ‘অসাধারণ সৃষ্টি, পুরো টিমকে অভিনন্দন।’ কেউ আবার লিখেছেন, ‘আমরা কীর্তির দুর্দান্ত প্রত্যাবর্তনের জন্য অপেক্ষা করছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত