রাজশাহী মহানগর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক জনি

আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ০৫:১২ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের রাজশাহী মহানগর শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন শরিফুল ইসলাম জনি। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই দায়িত্ব দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয়তাবাদী যুবদলের রাজশাহী মহানগর শাখার আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন বিএনপিতে পদায়িত হওয়ায় সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম জনিকে রাজশাহী মহানগর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

গত ১ নভেম্বর রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান। এর প্রেক্ষিতে মহানগর যুবদলের আহ্বায়ক পদ শূন্য হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত