আমনে বাম্পার ফলনের আশা কৃষি উপদেষ্টার

আপডেট : ১৪ নভেম্বর ২০২৫, ০৬:৩০ এএম

চলতি মৌসুম আমনের বাম্পার ফলন হবে বলে আশা প্রকাশ করছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আশা প্রকাশ করেন।

আমনের চাষ ভালো হয়েছে জানিয়ে কৃষি উপদেষ্টা বলেন, ‘এবার আমনের চাষ ও ফলন ভালো হয়েছে। আমরা একটি দাম নির্ধারণ করে দিয়েছি। আমনের প্রতি কেজি ৩৪ টাকা, আতপ চাল ৪৯ টাকা ও সেদ্ধ চাল ৫০ টাকা কেজি।

উপদেষ্টা বলেন, এ মৌসুমে সবজির উৎপাদনও খুবই ভালো। বাজারে সবজির সরবরাহ ভালো, দামও সহনীয় পর্যায়ে আছে। এবার আলুচাষিরা বড় ধরনের লোকসানে আছেন, এবার তারা ভালো দাম পাননি। সে কারণে আলুচাষিদের প্রণোদনা দেওয়ার একটা ব্যবস্থা করা হবে। তবে আশার কথা পেঁয়াজ আমদানি করতে হয়নি, আমদানি করতেও হবে না। গ্রীষ্মকালীন মুড়িকাটা পেঁয়াজও কিছুদিনের মধ্যে বাজারে চলে আসবে। বাজারে পেঁয়াজের কোনো ঘাটতিও হবে না। কিছু কিছু অসাধু গোষ্ঠী এই পণ্যটির দাম বাড়ানোর চেষ্টা করছেন। তারা সফল হবে না।

এদিকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন, ‘অনেকে অনেক কিছু প্রচার করলে ঘটনাটা অনেক বড় আকারে দেখা যায়। তবে বড় ধরনের কোনো সমস্যা নেই। ছোটখাটো দুয়েকটা ঘটনা ঘটেছে, আপনারা মিডিয়ায় দেখেছেন, আমরা সঙ্গে সঙ্গে আমরা অ্যাকশন নিয়েছি। কর্মকা- নিষিদ্ধ ঘোষিত কোনো দলের এসব ঘটনাকে কেন্দ্র করে কোনো শঙ্কা নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত