দিনাজপুরের পার্বতীপুরে হাবড়া বন বিভাগের উপকারভোগী কমিটির সভাপতি মোকছেদুল আলমের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ করেছে হাবড়া এরশাদ নগর এলাকার বাসিন্দারা। গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে এরশাদ নগরের পার্বতীপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কে পাশে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। পরে বিকেল সাড়ে ৫টার দিকে পার্বতীপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কে বিক্ষোভ করলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
মানববন্ধনে বক্তারা বলেন, মোকছেদুল আলম নিজে গাছ কেটে বিক্রি করে এলাকাবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলা করে হয়রানি করছেন। এ ব্যাপারে অভিযুক্ত মোকছেদুল আলম বলেন, ‘আমার বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছে। আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ বানোয়াট ও ভিত্তিহীন।’
