গ্রেপ্তারের তিন ঘণ্টা পরই জামিন পেলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। আজ শনিবার (১৫ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এ সময় তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর বিকেল ৪টা ১০ মিনিটের দিকে আদালতের এজলাসে তোলা হয়। এ সময় হিরো আলমের আইনজীবীরা জামিন চেয়ে শুনানি করেন। বাদীপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে ২০০ টাকায় মুচলেকায় আদালত তার জামিনের আবেদন মঞ্জুর করেন। এ সময় মামলার বাদী রিয়া মনি আদালতে উপস্থিত ছিলেন।
এর আগে আজ দুপুর দেড়টা নাগাদ স্ত্রীর করা মামলায় হিরো আলমকে গ্রেপ্তার করে রাজধানীর হাতিরঝিল থানা পুলিশ। হিরো আলমের বিরুদ্ধে হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে সাবেক স্ত্রী রিয়া মনি মামলা করেন হাতিরঝিল থানায়।
শেকৃবিতে নদী-উপকূলের পানিতে মাইক্রো-দূষক শনাক্তকরণে সেমিনার অনুষ্ঠিত