ডিআরইউ সেরা রিপোর্টার দেশ রূপান্তরের পলাশ

আপডেট : ১৭ নভেম্বর ২০২৫, ০৭:২৯ এএম

দেশের পেশাদার সাংবাদিকদের সর্ববৃহৎ সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ২০২৫ সালের সেরা রিপোর্টার পুরস্কার অর্জন করেছেন দেশ রূপান্তরের নিজস্ব প্রতিবেদক শওকত আলী পলাশ। গত ৪ সেপ্টেম্বর দেশ রূপান্তরে প্রকাশিত  ‘চোখের মাপে জমির মাপ’ শিরোনামের সংবাদটি কৃষি ও পরিবেশ বিভাগে বিজ্ঞ জুরি বোর্ডের ১০ বিচারকের মূল্যায়নে সেরা রিপোর্ট হিসেবে স্থান করে নিয়েছে। শওকত আলীর এ অর্জনে দেশ রূপান্তর পরিবার আনন্দিত।

ডিআরইউ জানিয়েছে, মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নগদের সহায়তায় এ বছর ২৪টি বিভাগে ২৭ জন বিজয়ী ‘নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৫’ লাভ করেছেন। এর মধ্যে দুটি বিভাগে চারজন যৌথভাবে পুরস্কার জিতেছেন।

এ উপলক্ষে গতকাল রবিবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের অডিটরিয়ামে ডিআরইউ আয়োজিত অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট, সনদ ও ৫০ হাজার টাকার চেক তুলে দিয়েছেন অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থ উপদেষ্টা, প্রখ্যাত অর্থনীতিবিদ ড. সালেহউদ্দিন আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে নগদ পরিচালনা বোর্ডের চেয়ারম্যান কায়সার আহমেদ চৌধুরী, গেস্ট অব অনার নগদ লিমিটেডের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহসহ নগদ পরিচালনা বোর্ডের সদস্য, দেশের খ্যাতনামা সাংবাদিক, নীতিনির্ধারক এবং বিভিন্ন ক্ষেত্রের গুণিজনরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত