শিবচরে পাগলা কুকুরের কামড়ে আহত ১২

আপডেট : ১৭ নভেম্বর ২০২৫, ০৫:০১ পিএম

মাদারীপুরের শিবচরের বাঁশকান্দি ইউনিয়নের বিভিন্ন এলাকায় পাগলা কুকুরের কামড়ে আহত হয়েছেন ১২ জন। আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

জানা গেছে, উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের পঞ্চগ্রাম কাজীকান্দি এলাকায় একটি পাগলা কুকুর সোমবার (১৭ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন মানুষকে কামড়ায়। কুকুরের কামড়ে গুরুতর জখম কমপক্ষে ৭ জনকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকি ৫ জনকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে যাওয়া হয়।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শায়লা পারভীন জানান, আহতদের শরীরের বিভিন্ন স্থানে কুকুরের কামড়ের চিহ্ন রয়েছে। সবাইকে জলাতঙ্ক রোগের টিকা প্রদান করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত