আশুগঞ্জ সার কারখানা

বেতন বৈষম্য দূর করতে শ্রমিক কর্মচারীদের বিক্ষোভ

আপডেট : ১৮ নভেম্বর ২০২৫, ১২:১০ এএম

ব্রাহ্মণবাড়িয়ায় এক করপোরেশন, এক পে-স্কেল বাস্তবায়ন এবং কারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন আশুগঞ্জ সার কারখানার শ্রমিক-কর্মচারীরা।

গতকাল সোমবার সকাল সাড়ে ৮টা থেকে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। কারখানার প্রধান ফটকের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে শ্রমিক-কর্মচারীরা অংশ নেন। দাবি না মানা হলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধের ঘোষণা দেন বিক্ষুব্ধরা।

গ্যাস সরবরাহ বন্ধ থাকায় গত ১ মার্চ থেকে আশুগঞ্জ সার কারখানায় ইউরিয়া উৎপাদন বন্ধ রয়েছে। আশুগঞ্জ সার কারখানা শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি বজলুর রশিদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, সংগঠনের সিনিয়র সহসভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক মো. আবু কাউসার, বাংলাদেশ কেমিক্যাল ওয়ার্কার্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত