রীতিমতো বিস্ময়কর এবং কাকতালীয় ঘটনা। ২০২৬ বিশ্বকাপের মূলপর্বে খেলার টিকিট পায়নি নাইজেরিয়া। এর সাথে আর্জেন্টিনার মিল কোথায়? ইতিহাস বলছে, নাইজেরিয়া বিশ্বকাপে খেলতে ব্যর্থ হলেই আর্জেন্টিনা জিতে নেয় বিশ্বকাপ শিরোপা। এখন পর্যন্ত তিনবার এমনটা ঘটেছে। ২০২৬ সালেও কি এমন কিছুই হবে?
ইতিহাসের দিকে ফিরে তাকালে দেখা যায়- ১৯৭৮ সালে নাইজেরিয়া বিশ্বকাপে ওঠেনি। সেবার প্রথমবারের মতো বিশ্বকাপ শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। এরপর দিয়েগো ম্যারাডোনার স্মৃতিধন্য ১৯৮৬ বিশ্বকাপের মূলপর্বে খেলতে নাইজেরিয়া আবারও ব্যর্থ হয়েছিল। ম্যারাডোনার নেতৃত্বে আর্জেন্টিনা জিতে নেয় দ্বিতীয় শিরোপা।
৩৬ বছর পর ২০২২ সালে কাতার বিশ্বকাপে লিওনেল মেসির নেতৃত্বে তৃতীয়বার বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। সেই আসরেও কোয়ালিফাই করতে পারেনি নাইজেরিয়া। সর্বশেষ ২০২৬ বিশ্বকাপের টিকিট পায়নি নাইজেরিয়া। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে ফুটবলপ্রেমীরা আলোচনা করছেন—আবারও কি ইতিহাসের পুনরাবৃত্তি হতে যাচ্ছে?
তবে এই তিনবারই যে নাইজেরিয়া বিশ্বকাপ খেলতে পারেনি- এমনটা নয়। ২০০৬ বিশ্বকাপেও তারা যোগ্যতা অর্জন করতে পারেনি। এছাড়া ১৯৬২ এবং ১৯৭০ থেকে ১৯৯০ সাল পর্যন্ত বিশ্বকাপের আসরগুলোতে তারা কোয়ালিফাই করতে পারেনি। ১৯৬২ সালের আগে তারা যুক্তরাজ্যের উপনিবেশ ছিল। তাই স্বতন্ত্রভাবে বিশ্বকাপে খেলার সুযোগ ছিল না।
সবাই মিলে হামজার খেলা দেখেছি, এটা অবিশ্বাস্য ছিল: হ্যারি টেক্টর
মুশফিককে টেস্ট ক্রিকেটের ‘কিংবদন্তি’ বললেন সিমন্স
‘শততম টেস্টে তুই প্রথম, এটা তোরই প্রাপ্য’ -মুশফিককে তামিম