দুই মেডিকেল কলেজে নতুন পরিচালক নিয়োগ

আপডেট : ১৯ নভেম্বর ২০২৫, ০৭:৩২ এএম

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নতুন পরিচালক নিয়োগ দিয়েছে সরকার। ১৭ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল এ টি এম এ রুস্তম। আর বর্তমান পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাজহারুল ইসলাম খানকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে।

অন্যদিকে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নতুন পরিচালক নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ-উল-ইসলাম। আর বর্তমান পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদকেও বাংলাদেশ সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে।

নতুন নিয়োগ পাওয়া দুজন কর্মকর্তার চাকরি স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগে ন্যস্ত করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত