মতিঝিলস্থ বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের প্রধান কার্যালয়ে বুধবার (১৯ নভেম্বর) বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স এবং ব্র্যাক হেলথকেয়ার লিমিটেডের মধ্যে কোম্পানির স্বাস্থ্য তাকাফুল গ্রাহকদের স্বাস্থ্যসেবা প্রদানে এক কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়। বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা এম. এম. মনিরুল আলম এবং ব্র্যাক হেলথকেয়ার লিমিটেডের হেড অব হেলথকেয়ার এন্টারপ্রাইজ ডা. তৌফিকুল হাসান সিদ্দিকী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে কর্পোরেট চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেঙ্গল ইসলামি লাইফের চিফ অপারেটিং অফিসার মো. আলমগীর কবির, দাবি ও হসপিটাল নেটওয়ার্ক বিভাগের প্রধান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. আনিসুর রহমান সুমন এবং ব্র্যাক হেলথকেয়ারের বিজনেস ডেভেলপমেন্ট ও পার্টনারশিপ বিভাগের সেলস্ ম্যানেজার মো. রোকনুজ্জামান, সেন্টার ম্যানেজার (সিদ্ধেশ্বরী) মো. মাইদুল হক, ডেপুটি ম্যানেজার এ.কে.এম. মইনুদ্দীন শাহ্ প্রমুখ।
স্বাক্ষরিত এই চুক্তির আওতায় বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সম্মানিত স্বাস্থ্য তাকাফুল গ্রাহকগণ ব্র্যাক হেলথকেয়ার লিমিটেডের সকল শাখায় (মিরপুর, উত্তরা, সিদ্ধেশ্বরী ও গুলশান/বাড্ডা) বিশেষ স্বাস্থ্য সেবা এবং মূল্য হ্রাস সুবিধা পাবেন।
এছাড়াও, নতুন পলিসি করার নিমিত্তে প্রস্তাবিত তাকাফুল গ্রাহকদের পূর্ণ মেডিকেল রিপোর্ট (এফএমআর) করা সহ কোম্পানির সকল কর্মকর্তা-কর্মচারী, তাকাফুল গ্রাহক এবং তাদের পরিবারের সদস্যগণ বিশেষ সুবিধার আওতায় ব্র্যাক হেলথকেয়ারের ফেমিলি ফিজিশিয়ানের সাথে ভিডিও কনসালটেশন, বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ এবং মেডিকেল চেক-আপ করতে পারবেন।
