শীতে আর্থ্রাইটিসের ব্যথা কমাতে যা খাবেন

আপডেট : ২০ নভেম্বর ২০২৫, ১২:২৯ এএম

অনেক আর্থ্রাইটিসের রোগী আছেন, যাদের শীতের সময় ব্যথা আরও বেড়ে যায়। আর্থ্রাইটিসের ঝুঁকি থাকলে জয়েন্টে ব্যথা, জয়েন্টে ফোলাভাবের মতো নানা সমস্যা দেখা দেয়। মূলত দুই ধরনের আর্থ্রাইটিস দেখা যায় শরীরে। অস্টিও এবং রিউমাটয়েড। এগুলো যেকোনো বয়সে দেখা দেয়। তাই আর্থ্রাইটিস থেকে সুরক্ষিত থাকতে নিয়ম করে ওষুধ খাওয়া জরুরি। সেই সঙ্গে রোজের জীবনেও আনতে হবে কিছু বদল। বাইরের তেল-মসলা খাওয়া বন্ধ করতে হবে। সঙ্গে ওজন নিয়ন্ত্রণে রাখা জরুরি। পাশাপাশি আর্থ্রাইটিস নিয়ন্ত্রণে রাখতে নিয়ম করে শরীরচর্চা করাও জরুরি। এগুলোর সঙ্গেই আপনি কিছু ঘরোয়া প্রতিকারের সাহায্যও নিতে পারেন।

হলুদ

হলুদ আমাদের সুস্বাস্থ্যের জন্য কতটা ভালো, তা আর বলার জায়গা রাখে না। হলুদের মতো উপকারী জিনিস খুব কমই রয়েছে। হলুদের মধ্যে পাওয়া যায় কারকিউমিন। এ ছাড়াও রয়েছে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান, যা প্রদাহ দূর করতে সহায়তা করে। তাই আর্থ্রাইটিসের সমস্যা থাকলে ভরসা রাখতে পারেন হলুদের ওপর।

আদা

আমাদের হেঁশেলের এই অতিপরিচিত উপাদান আমাদের স্বাস্থ্যের জন্য আশীর্বাদ স্বরূপ। এতে রয়েছে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণ। যা পায়ের প্রতিটি পেশি সচল রাখতে সাহায্য করে। তাই আর্থ্রাইটিসের ব্যথায় ভুগছেন, তাদের জন্য আদা কিন্তু দারুণ উপকারী।

রসুন

রসুন আমাদের প্রত্যেকের রান্নাঘরেই পাওয়া যায়। এটি রান্নায় স্বাদ বাড়ানোর সঙ্গেই আর্থ্রাইটিস নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে। আর্থ্রাইটিস ধরা পড়লে ওষুধের সঙ্গে ভরসা রাখুন রসুনের ওপর। কারণ রসুনে রয়েছে সাইটোকাইনস নামক একটি প্রদাহনাশক উপাদান, যা শরীরের ব্যথা-বেদনা দূর করতে সাহায্য করে।

অ্যালোভেরা

অ্যালোভেরা রূপচর্চায় ভীষণভাবে ব্যবহৃত হয়। তবে এটি বহুগুণে সমৃদ্ধ। ত্বকের যতœ থেকে ক্ষত নিরাময়, যেকোনো সমস্যা সমাধান করতে পারে। অ্যালোভেরা আর্থ্রাইটিসের সমস্যা দূর করতেও দারুণ উপকারী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত