ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে নারীর মৃত্যু

আপডেট : ২০ নভেম্বর ২০২৫, ০৩:৪৭ পিএম

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত শান্তি বেগম (৯০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত শান্তি বেগম সিরাজগঞ্জের কাজীপুর থানার মৃত অনজু শেখের মেয়ে।

মমেক হাসপাতালের উপপরিচালক ডা. মো. জাকিউল ইসলাম জানান, বুধবার রাত ৮টার দিকে ডেঙ্গু আক্রান্ত অবস্থায় শান্তি বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি হওয়ার পর তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছিল। তবে বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ৩০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে ডেঙ্গু ওয়ার্ডে মোট ৭৪ জন রোগী চিকিৎসাধীন এর মধ্যে ৪৪ জন পুরুষ, ২০ জন নারী এবং ১০ জন শিশু।

চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মমেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ হাজার ৩৩৬ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ২০ জনের মৃত্যু হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত