বিশ্বকাপের প্লেঅফে কঠিন পথ ইতালির

আপডেট : ২০ নভেম্বর ২০২৫, ১১:৪৮ পিএম

২০২৬ বিশ্বকাপের মূল পর্বে যেতে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে ইতালির জন্য। বৃহস্পতিবার প্রকাশিত ফিফার বিশ্বকাপ প্লেঅফ ড্র অনুযায়ী, আগামী মার্চে প্রথমে ঘরের মাঠে নর্দার্ন আয়রল্যান্ডের মুখোমুখি হবে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সেই ম্যাচ জিততে পারলে পাঁচ দিন পর তাদের যেতে হবে ওয়েলস বা বসনিয়ার মাঠে, সেখানেই নির্ধারিত হবে ইতালি বিশ্বকাপে ফিরতে পারবে কিনা।

২০১৪ সালের পর আর বিশ্বকাপে খেলা হয়নি ইতালির। নরওয়ের কাছে নিজের গ্রুপে দ্বিতীয় হয়ে তাদের যেতে হয়েছে প্লে–অফে।

ইউরোপীয় প্লে–অফের অন্যান্য ড্র গুলো হলো -

প্লেঅফ সূচী

ইউক্রেন ঘরের মাঠে খেলবে সুইডেনের বিপক্ষে। জয়ী দল পরের ম্যাচে আবার ঘরের মাঠেই পাবে পোল্যান্ড বা আলবেনিয়াকে।

প্রথমবারের মতো বিশ্বকাপে যাওয়ার স্বপ্নে থাকা কসোভো খেলবে স্লোভাকিয়ার মাঠে। জিতলে ঘরে খেলবে তুরস্ক বা রোমানিয়ার বিপক্ষে।

আয়ারল্যান্ড খেলবে চেক রিপাবলিকের মাঠে। জিতলে ঘরে পাবে ডেনমার্ক বা নর্থ মেসিডোনিয়াকে।

একই দিনে আন্তঃমহাদেশীয় প্লে–অফের ড্রও প্রকাশ করেছে ফিফা।

ইউরোপ ছাড়া বাকি অঞ্চলগুলোর ছয় জাতির আন্তঃমহাদেশীয় প্লেঅফে

ইরাক পাবে বলিভিয়া বা সুরিনামের বিপক্ষে এক ম্যাচ।  কঙ্গো খেলবে নিউ ক্যালেডোনিয়া–জ্যামাইকার মধ্যকার বিজয়ীর বিপক্ষে।

প্লে অফ থেকে মোট ৬ দল যোগ দেবে মূলপর্পে। স্বাগতিকসহ এরই মধ্যে ৪২ দল নিশ্চিত হয়েছে ২০২৬ ফুটবল বিশ্বকাপের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত