মাদারীপুরে রাজৈরে মোটরসাইকেল ও ইঞ্জিনচালিত নসিমনের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) উপজেলার টেকেরহাট-কবিরাজপুর সড়কের চাঁনপট্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তারা হলেন উপজেলার চাঁনপট্টি গ্রামের রাজন খালাসী (১৭) ও ইমন মল্লিক(১৯)। তারা দুইজন বন্ধু ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, রাজন ও ইমন দুইজনই জেলার সীমান্তবর্তী ফরিদপুরের ভাঙ্গার কালামৃধা বাজারে ফার্নিচার দোকানে কাজ করতেন। বৃহস্পতিবার দুপুরে খাবার খাওয়ার জন্য বাড়িতে আসেন তারা। পরে মোটরসাইকেল নিয়ে দোকানে যাওয়ার পথে বিপরীতদিক থেকে আসা টেকেরহাটগামী একটি নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং রাজন ও তার বন্ধু ইমন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে দুইজনের মৃত্যু হয়।
এ ব্যাপারে মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান বলেন, এ বিষয়ে আমার জানা নেই। এখনও আমি কোনো তথ্য পাইনি।
রূপগঞ্জে ভূমিকম্পে দেয়াল ধসে নবজাতকের মৃত্যু
শ্রীপুরে ভূমিকম্পে কারখানার শতাধিক শ্রমিক আহত