পাকিস্তানে আঠা তৈরির এক কারখানায় বিস্ফোরণে ১৬ জন নিহত হয়েছে এবং আহত হয় সাতজন। বিস্ফোরণের পর ফ্যাক্টরিতে ধসের ঘটনা ঘটে। এছাড়া বিস্ফোরণের প্রভাবে আশপাশের বাড়িতে আগুন লেগে অনেকে হতাহত হন।
নিহতদের মধ্যে বেশিরভাগই আশপাশের বাড়ির বাসিন্দা ছিলেন। এদের মধ্যে ছয়জনই শিশু।
শুক্রবার (২১ নভেম্বর) ভোরে পাঞ্জাব প্রদেশের লাহোরের ফয়সালাবাদের ওই কারখানায় আগুন লাগে। ফয়সালাবাদের কমিশনার রাজা জাহাঙ্গীর আনোয়ার স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, কারখানার রাসায়নিকের গুদামে গ্যাস লিক হয়ে বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিস্ফোরণের পর কারখানার ম্যানেজারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে দুর্ঘটনার পর পর মালিক পালিয়ে গেছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিস্ফোরণের শক্তি এতই বেশি ছিল যে এটির প্রভাবে কারখানাসহ আশপাশের কয়েকটি বাড়ির ছাদ উড়ে যায়। এরমধ্যে তিনটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে।
