জয়পুরহাটে নিষিদ্ধ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২

আপডেট : ২২ নভেম্বর ২০২৫, ০৩:২৩ পিএম

জয়পুরহাটের কালাইয়ে নিষিদ্ধ ৮০০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শনিবার (২২ নভেম্বর) দুপুরে এ বিষযে নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান। শুক্রবার (২১ নভেম্বর) রাতে উপজেলার দুর্গাপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তররা হলেন উপজেলার বহুতি গ্রামের গাজিউল  ইসলাম (৪৬) ও একই  এলাকার জাবেদুর ইসলাম (৩৬)।

ডিবি পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, গোপন সংবাদ পেয়ে শুক্রবার সন্ধ্যার দিকে দুর্গাপুর এলাকায় অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ট্যাপেন্টাডল ট্যাবলেট বেচাকেনার সময় হাতেনাতে দুইজনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা  দীর্ঘদিন ধরে অবৈধভাবে ট্যাপেন্টাডল (ব্যথানাশক ওষুধটি ইয়াবার বিকল্প হিসেবে সেবন করেন মাদকসেবীরা) সংগ্রহ করে জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবী ও মাদক কারবারীদের কাছে সরবরাহ করে আসছিলেন বলে স্বীকার করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত