চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা দুই যাত্রীর কাছ থেকে ৭ লাখ টাকার আমদানি নিষিদ্ধ সিগারেট ও ক্রিম জব্দ করেছে কাস্টমস, এনএসআই ও কাস্টমস ইন্টেলিজেন্স টিম।
শনিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে মো. ফখরুল ইসলাম ও মো. আশরাফুল ইসলাম চট্টগ্রামে আসেন। তাদের ব্যাগেজ তল্লাশি করে ১৯৯ কার্টন সিগারেট এবং ২৫০ পিস আমদানি নিষিদ্ধ গৌরি ক্রিম পাওয়া যায়।
বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দরের মুখপাত্র প্রকৌশলী মো. ইব্রাহিম খলিল জানান, আটক সিগারেটের চালান ডিএম মূলে জব্দ করা হয় যা চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে থাকবে। দুই যাত্রীকে বিমানবন্দর কাস্টমস শাখার কর্মকর্তারা মৌখিক ভাবে সতর্ক করে ছেড়ে দিয়েছেন।
